আন্তর্জাতিক

বন্দর নির্মাণের প্রস্তাব দিয়ে যুক্তরাষ্ট্রকে আকৃষ্ট করার চেষ্টা পাকিস্তানের

আরব সাগরে একটি বন্দর নির্মাণ ও পরিচালনার প্রস্তাব নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনিরের উপদেষ্টারা মার্কিন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস।

পরিকল্পনা অনুযায়ী, মার্কিন বিনিয়োগকারীরা পাকিস্তানের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে প্রবেশাধিকারের লক্ষ্যে বেলুচিস্তানের গোয়াদর জেলার পাশনি শহরে একটি টার্মিনাল নির্মাণ ও পরিচালনা করবে, বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশনি বন্দর শহরটি আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী প্রদেশ বেলুচিস্তানে অবস্থিত।

অসিম মুনির ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সেপ্টেম্বর মাসে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর এই পদক্ষেপটি নেওয়া হয়েছে। ওই বৈঠকে শরিফ কৃষি, প্রযুক্তি, খনন ও জ্বালানি খাতে মার্কিন কোম্পানিগুলোর বিনিয়োগ চেয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, কিছু মার্কিন কর্মকর্তার সঙ্গে এই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে এবং গত মাসের শেষে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে মুনিরকেও এ পরিকল্পনা জানানো হয়।

পরিকল্পনায় স্পষ্ট বলা হয়েছে, এ বন্দর মার্কিন সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করা যাবে না। বরং লক্ষ্য হলো, খনিজ সমৃদ্ধ পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোর সঙ্গে বন্দরকে যুক্ত করে রেল নেটওয়ার্ক নির্মাণে উন্নয়নমূলক অর্থায়ন আকর্ষণ করা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension