আন্তর্জাতিক

বন্দিশালায় জিম্মি দুবাইয়ের রাজকুমারীর ভিডিও প্রকাশ

সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মেদ বিন রশিদ আল মাকতুমের মেয়ে রাজকুমারী লতিফা আল মাকতুম বাবার বন্দিশালায় জিম্মি বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে প্রকাশিত একটি ভিডিওতে নিজের বন্দিদশার কথা জানান রাজকুমারী লতিফা। এসময় বাবার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগও তোলেন তিনি।

এদিকে, রাজকুমারীকে জিম্মি ও নির্যাতনের ঘটনায় দুবাই শাসকের কাছে জবাব চাওয়া হবে বলে জানিয়েছে জাতিসংঘ।

পারিবারিক ‘নির্যাতনের’ মুখে ২০১৮ সালে সাগর পাড়ি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, পরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে ধরা পড়েন দুবাই শাসকের কন্যা লতিফা আল মাকতুম। সেসময় বিশ্বব্যাপী ওই ঘটনা আলোচনার জন্ম দেয়। আন্তর্জাতিক গণমাধ্যমে স্পষ্ট হতে থাকে বাবা-মেয়ের দ্বন্দ্ব।

ওই ঘটনার প্রায় তিন বছর পর মঙ্গলবার বিবিসি প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজের বন্দিদশার কথা জানান দুবাইয়ের রাজকুমারী। এতে তিনি বলেন নৌকা দিয়ে পালিয়ে যাওয়ার সময় কমান্ডোরা তাকে আটক করেন এবং পুনরায় বন্দিশালায় নিয়ে যান।

বর্তমানে তিনি তার বাবা সংযুক্ত আরব আমিরাতের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাখতুমের হাতে ‘জিম্মি’ বলেও দাবি করেন ভিডিওতে। বিবিসি প্রকাশিত এ গোপন ভিডিওটি মোবাইল ফোনে ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

ভিডিওতে লতিফা বলেন, আমি এখানে জিম্মি অবস্থায় রয়েছি। এই ভিলাটি বন্দিশালায় রূপান্তর করা হয়েছে। এখানকার সব দরজা ও জানালা বন্ধ। আমি কোনো জানালাই খুলতে পারছি না। আমাকে কোন ধরনের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে না, মোবাইলে চার্জ দিতে পারছি না। আমাকে কোনো অবস্থাতেই বের হতে দেয়া হয় না, দুবাই ছাড়তেও দেয়া হচ্ছে না।

নতুন এই ভিডিওটি বাথরুমে বসে ধারণা করা বলেও জানান তিনি। গোপন বার্তাটি রাজকুমারী তার বন্ধুদের কাছে পাঠিয়েছেন বলেও জানায় বিবিসি। এদিকে, বাবার হাতে দুবাই রাজকুমারী জিম্মির ঘটনায় আমিরাত প্রশাসনের কাছে জবাব চাওয়া হবে বলে জানিয়েছে জাতিসংঘ। একইসঙ্গে, বিষয়টি তদন্তে এরইমধ্যে অনুসন্ধান শুরু হয়েছে বলেও জানায় সংস্থাটি।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension