
ঝড় বৃষ্টির মৌসুম গেল
সেই কবে,
এইখানে নিত্য কুয়াশা এখন
আজকে যে সূর্য উঠলো;
ঘড়ি ধরে ঠিক সাড়ে এগারোটায়।
আলমারির উপরে উঠানো হারমোনিয়াম
নামানো হয় না এই মারীকালে।
ম্যালা ব্যস্ততার
ম্যালা বাস্তবতার সময়ে
ঘাড় ঘুড়ায়ে
ঘাড় উঁচা করে
মাঝেমধ্যে হারমোনিয়ামটারে দেখি অবশ্য।
সেই কোন্ বর্ষাকালে তার সুরে
আমার সুর মিলতো।
কিন্তু এখন শীতকাল
খুব কুয়াশা এইখানে।



