
মুহাম্মদ রফিক ইসলাম
ভবঘুরের জীবনে কোনোদিন ঘর ফিরে না
গাছ পাখি নদী নিয়ে তার সংসার
প্রবল একাকিত্বের নৈঃশব্দ্যে যাপিত সময়ে
জলে ডুবেও জলের হা-হুতাশ মাছের
স্রোতের নিচে শুকিয়ে ঝর্ণা
মাটির গভীরে খুঁজে জীবনের প্রাপ্তি
ভবঘুরের জীবনে কেউ পর থাকে না
স্বজনের ভিড়ে আপন খুঁজে খুঁজে সে
বেলাশেষে নিজেরি ঘর চিনে না



