
কনক কুমার প্রামানিক
সাদা মেঘেরা উড়ে বেড়ায় দূরের আকাশ জুড়ে
শীঘ্রই বুঝি নামবে বৃষ্টি আকাশ বাতাস ফেঁড়ে।
অঝোড় ধারায় চলে বৃষ্টি,থামেনা যে দিনরাত
মেঠোপথে চলাচলে হয় বৃদ্ধরা যে কুপোকাত।
পুকুর খাল উপচে গিয়ে পালায় মাছের দল
বন্যা এসে রাতের ভেতর বাড়ায় নদীর জল।
রাখাল ছেলে গরুরপাল নিয়ে যায় মাঠ পানে
দূরের মাঠে সবুজ ধান ডুবে সে জলের টানে।
টিপটিপ বৃষ্টিতে পড়ে যে রাস্তা হয় কাদাময়
অতি বর্ষায় কৃষক মনে জাগে প্লাবনের ভয়।



