
শাহজালাল সুজন
চাতাল পোড়া হৃদয় জুড়ে শুধু আর্তনাদ
সিক্ততার বদৌলতে শুধু উষ্ণতার ছোঁয়া।
শঙ্খমালা বেজেছে দূরের ওই শুভ্র মেঘে
ষোড়শী কাঁকন ভেঙ্গে বিদির্ণ করেছে বুক।
ঘনঘটা চারিদিকে হাতরে লোহিত ফোঁটায়
আমি ভিজতে চেয়েছি নিভৃতে যতনে _
কিন্তু ভেজালে এ কোন প্লাবণ স্রোতের সাথে,
আকাশ চুরমার হলো ভাঙলো মেঘের ভেলা।
দুঃখের পশলা বহুবার আছড়ে পড়েছে
ঢেউয়ের আঘাতে বৃষ্টি ভেজা রোদ্দুরে।



