
ইলিয়াছ হোসেন
গ্রীষ্মের তীব্র তাপদাহ দূর হয় বর্ষার আগমনে
সারা আকাশজুড়ে ভাসে কালো মেঘের ভেলা
সহসা টাপুর টুপুর বৃষ্টি পড়ে সুরের মূর্ছনায়
সুরের ঐকতান অবিরত হরণ করে হৃদয়,
গাছের সবুজ পাতা আনমনে নাচে বৃষ্টির ছন্দে
চারদিক সুবাসিত সাদা হলুদ কদম ফুলের গন্ধে।
নবযৌবন ফিরে পায় পুকুর নদী খাল বিলে
পানকৌড়ি পাতিহাঁসে মগ্ন থাকে জলকেলিতে
ক্ষণে ক্ষণে দিবাকরে দেখা দেয় হাসিমুখ নিয়ে
কালো মেঘের ভয়ে আবার লুকায় আড়ালে,
জনতায় অপার স্বস্তি পায় বর্ষা শুরু হলে
বর্ষা ইশারায় ডাকে ভিজতে বৃষ্টির জলে।



