কবিতাসাহিত্য

বসন্ত কথা

এম এ মতিন


দক্ষিণা বাতাস বহে ঝিরঝির বায়,
নয় শীত নয় তাপ এমনি হাওয়ায়।
বসন্ত আসে ভবে অপরূপ সাজে,
মনোরমা শোভা তার অন্তরে বাজে।

গোলাপি আভায় ভরে গোধূলির বেলা,
দুর গগনের পড়ে তাঁরা করে খেলা।
রাতের আকাশ ভরে তাঁরার মেলায়,
তাই দেখে জোনাকিরা তারা হতে চায়।

গাছে গাছে ফুটে ওঠে রাশিরাশি ফুল,
অশোক পলাশ আর পারুল শিমুল ।
কনকচাঁপার বনে অলি উড়ে যায়,
ধরনীযে ভরে লাল কৃষ্ণচূড়ায় ।

অশথ গাছের ডালে পাতার আড়ালে,
কোকিলের কুহু ডাক বিহ্বল তালে ।

পাপিয়ার পিউ পিউ ভরে তোলে মন,
বসন্ত ঋতু কালে বহে নবক্ষণ ।

আম জাম লিচু আর কাঁঠাল শাখায়,
কিশলয় সেজে ওঠে মুকুল শোভায় ।
মৌয়ের ফুলের বনে অলির নাচন,
বলে যায় আসিতেছে মধুরিমা ক্ষণ ।

ফুল পাখি জোছনার বসন্ত বেলা,
কত রূপ কত শোভা ভবে করে খেলা।
প্রকৃতি শিরে পড়ে নবশোভা তাজ,
তাই বলি বসন্ত ঋতুদের রাজ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension