প্রবাস

বাংলাদেশ-আমেরিকান লায়ন্স ক্লাবের অভিষেক অনুষ্ঠান

সুব্রত চৌধুরি ,আটলান্টিক সিটি থেকে- নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গত ১৬ নভেম্বর সন্ধ্যায় বাংলাদেশ-আমেরিকান লায়ন্স ক্লাব অফ আটলান্টিক সিটি ২০২১ -২০২২-এর নতুন কার্যকরী কমিটির অভিষেক হয়।

স্থানীয় তাজমহল রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর ১৬এল লায়ন ডগলাস এ বথ। বিশেষ অতিথি ছিলেন কেবিনেট সেক্রেটারি টেরি রোজাইক।

অভিষেক অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল নতুন কমিটির পরিচিতি, শপথ ও কথামালা । যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত শেষে বক্তব্য রাখেন বিদায়ী কমিটির সভাপতি মো. হুসাইন জনি।

কথামালা পর্বে বক্তব্য রাখেন লায়ন পিনটু রায়, কাজী লিটন প্রমুখ ।

নতুন কমিটির সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং তাদের শপথ বাক্য পাঠ করান লায়ন ডগলাস এ বথ। নতুন কমিটির সভাপতি ফারুক তালুকদারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী কমিটির সভাপতি লায়ন মো: হুসাইন জনি।

নতুন কমিটির সাধারণ সম্পাদক কনক রাউথ ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আকবর হোসেন।

লায়ন শেখ মোজাহের আলীকে মানব সেবায় অনন্য অবদানের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension