
বাংলাদেশ রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র শাখার শিল্প সাহিত্য আসর
আটলান্টিক সিটি প্রতিনিধি: গত ২১ ফেব্রুয়ারি (সোমবার) বাংলাদেশ রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র শাখার পঞ্চম শিল্প সাহিত্যের আসর ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক মিশুক সেলিমের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব খালেদ সরফুদ্দীনের শুভেচছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
দুই পর্বের এ অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন বেনজির শিকদার ও রওশন হাসান । এতে বাংলাদেশ, যুক্তরাষ্ট্রের বাংলা ভাষাভাষী লেখক, কবি, ছড়াকার ও সংগীত শিল্পীরা অংশগ্রহণ করেন।
নান্দনিক এই আয়োজনে সংগঠনের সাধারন সম্পাদক ইউসুফ রেজা , সুব্রত চৌধুরী, ইশতিয়াক রুপু আহমেদ, দস্তগির জাহাংগীর, বিমল কুমার সরকার , দিনার মনি, সানাউল হক , বদিউজ্জ্মান নাসিম , আহমেদ জসিম, হোসাইন কবির, আনোয়ার সেলিম প্রমুখ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র শাখার আহবায়ক মিশুক সেলিম, সদস্য সচিব খালেদ সরফুদ্দীন ও সমন্বয়ক আবু সাঈদ রতন শিল্প সাহিত্যের ভার্চুয়াল এই আয়োজন সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।



