
প্রবাস
বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির সদস্য সাদী মিন্টুর ভগ্নিপতির মৃত্যু
নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির অন্যতম সদস্য সাদী মিন্টুর বড় অগ্নিপতি হাজী আব্দুস সালাম খান মৃত্যুবরণ করেছেন।
সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্ততে জানায়, গত ১২ এপ্রিল বাংলাদেশে চিকিৎসাধীন অবস্থায় হাজী আব্দুস সালাম খান মারা যান।।
মোহাম্মদ সাদী মিন্টুর ভগ্নিপতির মৃত্যুতে সোসাইটির কার্যকরী পরিষদ ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা এবং নির্বাচন কমিশনের সদস্যরা গভীর শোক এবং মৃতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এক শোকবার্তায় সোসাইটির সভাপতি মোহাম্মদ আব্দুর রর মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন সিদ্দিকী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ এবং প্রধান নির্বাচন কমিশনার জামাল উদ্দিন জনি, মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং সকল প্রবাসীদের কাছে দোয়া চান।



