ভারত

বাংলায় বিজেপির ভোট বাড়ছিল! মমতার চাপ বাড়িয়ে বিস্ফোরক ভারতী

রূপসী বাংলা ডেস্ক:মুখ্যমন্ত্রী ও রাজ্য পুলিশের প্রাক্তণ ডিজি সম্পর্কে বিস্ফোরক মন্তব্য তোলাবাজি মামলায় অভিযুক্ত ফেরার প্রাক্তণ আইপিএস ভারতী ঘোষের৷ সবং বিধানসভা উপনির্বাচনে বিজেপি’র ভোট বাড়ে যাওয়াতেই শাসক দলের চক্ষুশুল তিনি৷ অভিযোগ ভারতী ঘোষের৷

একদা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ৷ মমতাকে ‘জঙ্গলমহলের মা’ বলে সম্বোধন করেছিলেন তিনি৷ তারপরই মুখ্যমন্ত্রীর চক্ষুশুল৷ ফলে সরকারি চাকরি থেকে স্বেচ্ছা অবসর নিতে হয় তাঁকে৷ কিন্তু কেন এমন হল? ‘আজ তক’কে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতী বলেন, ‘‘সবং বিধানসভা উপনির্বাচন নিরপেক্ষভাবে হয়েছিল৷ তৃণমূল প্রার্থী ভোটে জিতলেও ২০১৬র তুলনায় ভোট বেড়েছিল বিজেপির৷ এরপরই রাজ্য পুলিশের তৎকালীন ডিজি বলেন তোমায় পশ্চিম মোদিনীপুরের পুলিশ সুপার থাকতে হবে না৷’’ সেই সময় রাজ্য পুলিশের ডিজি ছিলেন মুখ্যমন্ত্রী ঘনিষ্ট সুরজিৎ করপুরকায়স্ত৷ ডিজি’র কথা মানতে অস্বীকার করাতেই নাকি এই পরিণতি তাঁর৷ দাবি ভারতী ঘোষের৷

ভাইরাল হওয়া সেই ভিডিও-

(ভিডিওটি রূপসী বাংলা যাচাই করে দেখেনি)

https://www.youtube.com/watch?v=KcTCul4_MHM&feature=youtu.be

তাঁকে কি ভোটে পক্ষপাতিত্ব করতে বলা হয়েছিল? প্রাক্তণ আপিএসের দাবি, ‘‘চাকরির শর্ত অনুশারে অনেক কথাই বলা যাবে না৷ কিন্তু এক জন আইনের রক্ষক কীভাবে এই বেআইনী নির্দেশ দেন? কি করে নিরপেক্ষ হতে না করেন?’’ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে ভারতী ঘোষ বলেন, ‘‘হাতের পুল হতে পারিনি৷ তাই চাকরি ছেড়ে দিয়েছি৷’’

বেআইনী নির্দেশ না মানাতেই তাঁর বিরুদ্ধে তোলাবাজির মামলা রুজু করা হয়েছে বলে অভিযোগ পশ্চিম মেদিনীপুরের প্রাক্তণ পুলিশ সুপারের৷ ভারতীর স্বামী এমএভি রাজুও এখন সিআইডি হেফাজতে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension