প্রধান খবরভারত

বাংলা ভাষাতেই মমতাকে আক্রমণ করবেন বাঙালি মুখ্যমন্ত্রী

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: এক বাঙালি মুখ্যমন্ত্রীকে বাংলা ভাষায় বাক্যবাণে বিদ্ধ করবেন অন্য এক বাঙালি মুখ্যমন্ত্রী৷ আপাতত তা শুনতে অপেক্ষায় রয়েছেন বঙ্গ জনতা৷ মঙ্গলবার হুগলীর আরামবাগ রেল স্টেশনের মাঠে দুপুর ১২ টা নাগাদ বক্তব্য শুরু করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷

এই মূহুর্তে দেশে দু’জন বাঙালী মুখ্যমন্ত্রী রয়েছেন- মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিপ্লব দেব৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী কীভাবে অভিজ্ঞ মমতাকে চ্যালেঞ্চ ছুঁড়ে দেবেন তা শুনতে অধীর আগ্রহে থাকবে বিজেপি নেতৃত্ব৷ মঙ্গলবার রাজ্যে বিজেপির‘স্টার ক্যাম্পেনার’শুধুমাত্র বিপ্লবই নন৷ কাঁথিতে জনসভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ বিপ্লবোর জনসভার দিকে নজর রাখবেন অমিতও৷

রাজ্যে প্রথম জনসভা করবেন বিপ্লব৷ নিজের বক্তব্যের জন্য ইতিমধ্যেই ত্রিপুরায় জনপ্রিয়তা পেয়েছেন তিনি৷ তার বিতর্কিত মন্তব্য সারা দেশেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে৷ মমতাকে উনি কী ভাষায় আক্রমণ করবেন – তা জানার আগ্রহ তৈরি হয়েছে আরামবাগে৷

অনেক বিজেপি নেতার মতে, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়েই সরব হবেন বিপ্লব৷ ত্রিপুরা এবং বাংলার মানুষের কেন বিল সম্পর্কে জানা উচিত – তা তাঁর বক্তব্যে উঠে আসবে৷ বাংলা এবং ত্রিপুরা- এই দুই রাজ্যই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রয়েছে৷ বিজেপির অভিযোগ বাংলায় রাজ্য সরকারি আশ্রয়ে রয়েছে বাংলাদেশী এবং রোহিঙ্গারা৷ মমতাকে আক্রমণ করে বিপ্লবের মুখে উঠে আসবে অনুপ্রবেশের প্রশ্ন৷

রাজনৈতিক মহলে আলোচিত হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ছায়ার মতো অনুসরণ করেন বিপ্লব৷ রাজ্যে নাগরিকত্ব সংশোধনী বিল সমর্থন প্রসঙ্গে তিনি মোদী-লাইনের তলবেন তা ইতিমধ্যেই বোঝা গিয়েছে৷ নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদ ও পুলিশের গুলিতে একাধিক উপজাতি আন্দোলনকারী জখম হওয়ার জেরে ত্রিপুরা উত্তাল হয়েছে৷

উপজাতিদের উপর কেন পুলিশ গুলি চালাল জবাব চেয়েছে বিভিন্ন সংগঠন৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পদত্যাগ দাবি করা হয়েছে৷ তবে মুখ্যমন্ত্রী বিপ্লব মাধববাড়িতে গুলি চালানোর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন আইপিএফটি’র সভাপতি তথা মন্ত্রী এন সি দেববর্মাকে পাশে বসিয়ে৷ একদিকে যেমন অনুপ্রবেশের বিরোধীতা করেছেন বিপ্লব, অন্যদিকে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক স্তরে সুসম্পর্কও তৈরি করার চেষ্টা করেছেন তিনি – ঠিক যেমন তার পূর্বসূরী মানিক সরকার করবেন৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension