
‘মণিকর্নিকা’র পরিচালককে এইভাবেই সরিয়ে দিয়েছিলেন কঙ্গনা
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: কঙ্গনা রনাওয়াতের জীবনে ‘মণিকর্নিকা’ ছবিটি যতটা সেরা এবং গুরুত্বপূর্ণ, ততটাই ছবিটি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক৷ ছবির সহ পরিচালক কৃষ সম্প্রতি মুখ খুলেছেন ছবিটি নিয়ে৷ কেন তাঁর পরিচালনা নিয়ে নিয়ে শুরু হয়েছিল নানা সমস্যা, কেন সরে গিয়েছিলেন পরিচালনা থেকে সবই বলেছেন তিনি৷
পরিচালকের কথায়, কঙ্গনার সঙ্গে কাজ করা নাকি বেশ মুশকিল৷ কারণ তিনি কৃষের প্রতিটি কথার অমান্য করেছিলেন৷ এছাড়া কঙ্গনা, কৃষের শ্যুট করা অধিকাংশ দৃশ্যে কাঁচি চালিয়ে নিজের মতো শ্যুট করেছেন৷ কারণ কঙ্গনা একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে ছবিটি ভোজপুরী মুভির মতো লাগছিল৷
কঙ্গনার এই সাক্ষাৎকারে রীতিমত হেসে উড়িয়ে দিয়েছিলেন কৃষ৷ তিনি এও বলেছেন, “ভাগ্য ভালো ছবিটা খুব বেশি নষ্ট করতে পারেনি কঙ্গনা৷” কৃষ এও জানান যে কঙ্গনা, সোনু সুদকেও একরকম বাধ্য করেছিল ছবিটি থেকে সরে দাঁড়াতে এবং মিডিয়াকেও মিথ্যে বলেছিলেন কঙ্গনা বলে দাবি করেছেন কৃষ৷ মিডিয়াকে কঙ্গনা বলেছিলেন যে সোনু নাকি মহিলা পরিচালকের কথা মত কোনও ফিল্ম শ্যুট করতে পারবেন না৷ যা আদপে মিথ্যে৷
প্রসঙ্গত মুক্তি পেয়ে গিয়েছে ছবিটি৷ ‘মণিকর্ণিকা’য় ইতিমধ্যেই মুগ্ধ সিনেপ্রেমীরা। কখনও সন্তান কোলে রাজ্য শাসন। কখনও ঘোড়ার চড়ে যুদ্ধ যাত্রা। তো কখনও তলোয়াড় হাতে শত্রুদের রক্তস্নানে মত্ত কঙ্গনা। যা দেখে সবাই বাহবা দিচ্ছেন কঙ্গনার।
কিংবদন্তী অভিনেতা মনোজ কুমারও কঙঅগনার প্রশংসায় পঞ্চমুখ৷ ট্যুইটারে একটি ভিডিওটি ভাইরাল হয়, সেখানে দেখা যাচ্ছে তিনি বলেছেন, “কঙ্গনা ‘মণিকর্নিকা’কে পুনর্জীবিত করেছে৷ ও ছাড়া এই ছবিটি কেউই করতে পারত না৷”



