খেলা

সিরিজ জয়ের জন্য ভারতের দরকার ১৬২

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি ওমেনস চ্যাম্পিয়নশিপের অন্তর্গত তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করার জন্য ভারতীয় মহিলা দলের দরকার ১৬২ রান৷ নেপিয়ারে প্রথম একদিনের ম্যাচে কিউয়িদের ৯ উইকেটে পরাজিত করে মিতালি রাজের নেতৃত্বাধীন ভারত৷ মাউন্ট মাউনগানুইয়ে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে নিউজিল্যান্ডকে তারা গুটিয়ে দেয় ১৬১ রানে৷ টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে কিউয়ি ইনিংস স্থায়ী হয় ৪৪.২ ওভার৷

ম্যাচের শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট খোয়াতে থাকে নিউজিল্যান্ড৷ প্রথম ওভারেই সুজি বেটিসকে (০) সাজঘরে ফিরিয়ে কিউয়ি শিবিরে যে ধাক্কা দেন ঝুলন, তা সামলে ওঠার সুযোগ পায়নি নিউজিল্যান্ড৷

সোফি ডিভাইন (৭), লরেন ডন (১৫), অ্যামেলিয়া কের (১), ম্যাডি গ্রিনরা (৯) নিয়মিত অন্তরে আউট হতে থাকেন৷ ক্যাপ্টেন স্যাটার্থওয়েট এক প্রান্ত আঁকড়ে ৭১ রানের ইনিংস খেলেন বলেই নিউজিল্যান্ড দেড়শো রানের গণ্ডি পার করতে সক্ষম হয়৷ এছাড়া ক্যাসপারেক ২১, বেজুইডেনহাট ১৩ ও তাহুহু ১২ রানের সংক্ষিপ্ত যোগদান রাখেন৷ খাতা খুলতে পারেননি রোউই৷ ৪ রানে অপরাজিত থাকেন পিটারসন৷

ভারতের হয়ে ২৩ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন ঝুলন৷ দু’টি করে উইকেট নিয়েছেন একতা বিস্ট, দীপ্তি শর্মা ও পুণম যাদব৷ একটি উইকেট শিখা পান্ডের৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension