
আনজানা ডালিয়া
আলু দুই কেজি একশ’ বিশ
পেঁয়াজ তপ্ত দাম একশ’ ত্রিশ
বাজারে গেলে দিই মাথায় হাত
তিনশ’ টাকা রোজগারে লাগে দিন রাত
ডাল ভাতও এখন সবার জন্য নয়
বাজার ব্যাগ হাতে নিতে লাগে ভয়।
চালের বাজার, ডালের বাজার সবই বাজে হাল
উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত নাজেহাল।
ফলের কথা কি বলব! দাম উঠেছে কলার
আমজনতা দেখুন গিয়ে, নেই কিছু বলার।



