আন্তর্জাতিক

বাহরাইনের সুপারমার্কেটে গণেশের মূর্তি ভাঙলেন এক মুসলিম নারী

বাররাইনের এক সুপারমার্কেটে বোরখা পরিহিত দুই নারী সেখানকার শেলফে সাজিয়ে রাখা গণেশের অনেকগুলো মূর্তি ভেঙ্গেছেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাহরাইনের রাজধানী মানামার একটি সুপার মার্কেটে ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও। ইতোমধ্যে এ ঘটনা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, দুই নারী হঠাৎ করে সেখানে আসেন এবং এসেই একের পর এক মূর্তি মেঝেতে ফেলে ভাঙতে শুরু করেন। তাদেই একজন চিৎকার করে বলতে থাকেন, ‘এটা মুসলিম দেশ?‌ এখানে এই মূর্তি কেন?’

গণেশ চতুর্থী উওপলক্ষ্যে ওই সুপার মার্কেটটিতে রাখা ছিল বেশ কিছু গণেশের মূর্তি। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, বোরখা পরা দু নারী সুপার মার্কেটে এসে হঠাৎ করেই তাকে সাজানো গণেশ মূর্তিগুলোর দিকে এগিয়ে যান। এরপর তাদের একজন সেই মূর্তিগুলোকে একটা একটা করে মাটিতে ফেলে ভাঙতে থাকেন। তখন আরেক নারী ফোন বের ভিডিও তুলতে শুরু করেন।

ওই সময় তাকে আরবি ভাষায় সুপার মার্কেটে উপস্থিত কর্মচারীদের উদ্দেশ্যে চিৎকার করে বলতে থাকেন, ‌‘‌এটা মুহাম্মদ বিন ইসার দেশ?‌ আপনাদের কি মনে হয় তিনি এর অনুমতি দেবেন?‌’‌

সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও ভাইরাল হওয়ার পর এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

বাহরাইনের মিনিস্ট্রি অব ইন্টেরিয়র এক টুইটার বার্তায় জানিয়েছে, ইতোমধ্যে ওই দু নারীর একজন ৫৪ বছর বয়সি এক নারীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

বাহরাইনের রাজার উপদেষ্টা এবং প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী খালিদ আল খলিফা এ প্রসঙ্গে বলেন, এই নারীর এই ধরণের আচরণ গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, ‘ধর্মীয় চিহ্ন ভাঙা বাহরাইনের মানুষের স্বভাব নয়। এটি একটি অপরাধ … বিদ্বেষ এবং এটিকে প্রত্যাখ্যান করা হয়েছে।’

তিনি আরও বলেন ‘এখানে, সমস্ত ধর্ম, গোষ্ঠী এবং মানুষ সহাবস্থান করে।

উল্লেখ্য, বাহরাইনে মোট জনসংখ্যার ৯.‌৮ শতাংশ হিন্দু। এছাড়া ১৩ লক্ষ জনসংখ্যার মধ্যে ৪ লক্ষই ভারতীয়। ফলে এ ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে সেখানে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension