আন্তর্জাতিকবিনোদন

ব্রিটেনে বিশ্বের প্রথম সামাজিক দূরত্বে কনসার্ট

বিরাট মাঠ। এক কোণে লাল-নীল আলো-আঁধারির একটি রঙ্গমঞ্চ। তারই সামনে আবার শত শত ছোট ছোট মঞ্চ। মঞ্চের ওপর দু তিনটি করে চেয়ার।

কোনটাতে আবার চারটি করেও আছে। কোনটা আবার গায়ে গায়ে নয়। একটা থেকে আরেকটার দূরত্ব প্রায় দু ফুট। সবগুলোতেই যারা বসে আছেন তারাও ফাঁকা ফাঁকা।

এভাবেই লন্ডনের নিউ ক্যাসলের গসফোর্থ পার্কে আয়োজন করা হয় ব্রিটেনের প্রথম ‘সামাজিক দূরত্বে কনসার্ট।’

আগের মতো অতটা উল্লাস-হইচই না থাকলেও করোনার এ মহামারীর মধ্যেও পুরো কনসার্টই যেন লোকারণ্য হয়ে উঠেছিল।

গেল সপ্তাহে মঙ্গলবার অনুষ্ঠিত এই কনসার্টে অংশ নেন অন্তত আড়াই হাজার দর্শকশ্রোতা। আয়োজকরা একে ‘সামাজিক দূরত্ব’র প্রথম কনসার্ট বলে দাবী করেছেন।

চলতি বছরজুড়ে এমন আরও বেশ কয়েকটি কনসার্ট আয়োজন করা হবে বলেও জানিয়েছেন তারা।

গেল মাসের মাঝামাঝি থেকে অবকাশ যাপনের অনুষঙ্গগুলো আবারও চালু করার অনুমতি দেয় প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার। এ অনুমতির ফলে সুইমিংপুল, জিম, নেইল বার ও ট্যাটু আঁকিয়েদের দরজা খুলে যায়।

ক্রিকেটের মতো দলগত খেলাগুলোও আবার শুরু হয়। সীমিত সংখ্যক শ্রোতাদের নিয়ে অনুমতি দেওয়া হয় কনসার্টের মতো আউটডোর পারফরম্যান্সগুলোরও।

এরই ধারাবাহিকতায় নিউ ক্যাসলের গসফোর্থের ভার্জিন মানি ইউনিটি অ্যারেনায় পরীক্ষামূলকভাবে সামাজিক দূরত্বের কনসার্ট আয়োজন করা হয়। বেশ সাজানো গোছানো এই কনসার্টে ছিল গাড়ি পার্ক করার সুবিধাও। এছাড়া পাশেই ছিল খাবার ও পানীয়র সুব্যবস্থাও।❐

দ্য মিরর

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension