প্রধান খবরভারত

বিজেপির বিরুদ্ধে মমতার বক্তব্য বিকৃত করার অভিযোগ তৃণমূলের, ঝড় উঠল ট্যুইটারে

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ট্যুইট ঘিরে শাসক বিরোধী তরজা৷ ট্যুইটারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বিকৃত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে৷ কমিশনে বিজেপির বিরুদ্ধে নালিশ জানাতে চলেছে তৃণমূল৷

প্রচারে ব্যস্ত তৃণমূল সুপ্রিমো৷ দিল্লি থেকে মোদী সরকারকে হঠাতে পদ্ম শিবিরের বিরুদ্ধে সভায় সরব তিনি৷ এই রকমই এক সভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘‘৬ মে আসছে দিন, ভালো করে গণতন্ত্রে বিজেপি সরকারকে ভোট দিয়ে কবর দিন।’’ অভিযোগ, বিজেপি বেঙ্গল নামক ট্যুইটার হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে বিকৃত করে ব্যবহার করা হয়েছে৷

তৃণমূলের অভিযোগ, মুখ্যমন্ত্রীর কথা থেকে শেষ দু’টি শব্দ বাদ দিয়ে দেওয়া হয়েছে৷ যাতে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেন বিজেপিকে ভোট দিতে আবেদন করছেন৷ পুরো বিষয়টি তৃণমূলের ট্যুইটার হ্যান্ডেলে রি-ট্যুইট করা হয়৷ একই সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রচার সভার ভিডিওটিও সেখানে দিয়ে দেওয়া হয়৷

জোড়াফুল শিবিরের রিট্যুইটের পরই পালটা বিজেপি বেঙ্গল ট্যুইটার হ্যান্ডেলে জবাব দেয় বিজেপি৷ সেখানে লেখা হয়, ‘‘ভালো করে গনতন্ত্রে বিজেপি সরকারকে ভোট দিয়ে কবর দিন’’: আমরা সহমত। হ্যাঁ, ভালো করে বিজেপিকে ভোট দিন তাহলে তৃণমূল কবরে যাবে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension