ভারত

বিজেপি প্রার্থীর বাড়ি তৃণমূলের হামলার অভিযোগ, ৩ আত্মীয়ার শ্লীলতাহানি

রূপসী বাংলা ডেস্ক:নদিয়ার শান্তিপুরের পর কোচবিহারের তুফানগঞ্জ। পঞ্চায়েত ভোটে এক বিজেপি প্রার্থীর বাড়িতে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ। তাঁর ৩ আত্মীয়ার শ্লীলতাহানিও ঘটেছে।

তুফানগঞ্জের ২ নম্বর ব্লকের মহিষকুচি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ওই বিজেপি মহিলা প্রার্থীর বাড়িতে গত রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। ওই প্রার্থীর ৩ আত্মীয়ার শ্লীলতাহানি করে তারা।

একইসঙ্গে ওই এলাকায় বিজেপির পঞ্চায়েত সমিতির প্রার্থী প্রশান্ত মান্তার বাড়িতেও তৃণমূলের বাইক বাহিনী হামলা চালায় ও বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। যদিও দুটি ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension