প্রবাস

বিজয়ের আনন্দে মাতি ‘ শিরোনামে ‘ছড়াটে’

নিউ ইর্য়ক প্রতিনিধি: নিউ ইর্য়কে ‘বিজয়ের আনন্দে মাতি’ শিরোনামে ‘ছড়াটে’ উদযাপন করলো মহান বিজয় দিবস- ২০২২। বৃষ্টি ও বৈরী আবহাওয়া সত্ত্বেও গত ১৬ ডিসেম্বর জ‍্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় আয়োজিত হয় এ বিজয় উৎসব।

অনুষ্ঠানে সমবেতভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন ছড়াটের কর্ণধার কবি ছড়াকার শামস্‌ চৌধুরী রুশো। বীর মুক্তিযোদ্ধা ড. নূরুন নবী ও বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম অসুস্থতার কারণে উপস্থিত থাকতে না পারায় তাঁদের পাঠানো বার্তা পড়ে শোনানো হয়। অনুষ্ঠানে আগত সর্বকনিষ্ঠ অতিথি মায়ামিন সিরাজীকে দিয়ে বিজয় দিবসের কেক কাটানো হয়।

শুভেচ্ছা বক্তব্য রাখেন লেখক সাংবাদিক হাসান ফেরদৌস, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্ট-বাফার কর্ণধার ফরিদা ইয়াসমিন, সাহিত্য একাডেমির পরিচালক মোশাররফ হোসেন, লেখক সাংবাদিক আকবর হায়দার কিরণ ও শিল্পী আখতার আহমেদ রাশা।

দেশাত্মবোধক গান গেয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত করেন সঙ্গীতশিল্পী তাহমিনা শহীদ, মেরিস্টেলা আহমেদ শ‍্যামলী ও শিশুশিল্পী রাজদীপ। আমেরিকায় জন্ম ও বেড়ে ওঠা শিশু লামমিম ও মাহরুস সিরাজী ছড়া পড়া ও বাংলা শেখার আগ্রহ বিশেষভাবে প্রশংসিত হয়েছে। কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী গোপন সাহা। স্বরচিত কবিতা পাঠ করেন কবি বেনজির শিকদার, কবি রানু ফেরদৌস, কবি সুমন শামসুদ্দিন, কবি স্বপ্ন কুমার প্রমুখ। ছড়াপাঠ করেন ছড়াকার সজল আশফাক, ছড়াকার মানিক রহমান, ছড়াকার শওকত রিপন ও ছড়াকার শহীদ উদ্দিন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension