
বিরোধী শিবিরের বিড়ম্বনা বাড়িয়ে মোদীর পাশে মুলায়মের পুত্রবধূ
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: দল এবং পরিবারের সঙ্গে জারি রয়েছে যুদ্ধ। তবুও মোদীর পাশে দাঁড়ালেন মুলায়ম সিং-এর পুত্রবধূ তথা সমাজবাদী পার্টির নেত্রী অপর্না যাদব।
কেন্দ্রের মোদী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানালেন প্রকাশ্যে। শুধু তাই নয় ভবিষ্যতে এই সরকারের যাত্রপথ মসৃণ হওয়ার দাবিও করলেন অখিলেশের ভাতৃবধূ অপর্না।

খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। তাহলে কী দলের সঙ্গে ঘর ভাঙার ইঙ্গিত দেখা দিচ্ছে দেশ্র সবথেকে বড় এবং বিতর্কিত রাজ্যে। যদিও সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে পর্নার অনুগামীরা। তাঁদের দাবি, “একটি নির্দিষ্ট ইস্যুতে কেন্দ্র সরকারকে সমর্থন করেছেন অপর্না। সেই বিষয়ে সরকারের সাফল্যও প্রার্থণা করেছেন তিনি।”

বহুল আলোচিত বিষয়টি হচ্ছে তিন তালাক বিরোধী বিল। বৃহস্পতিবার লোকসভায় পাশ হয়ে গিয়েছে তাৎক্ষণিক তিন তালাক বিল। যা নিয়ে দীর্ঘক্ষণ বাদানুবাদ চলছে লোকসভার অন্দরে। বিরোধী অনেক রাজনৈতিক দল ওয়াক আউট করেছে। অনেকে বিতর্কে অংশ নিয়ে তীব্র বিরোধিতা করেছে। সপা নেতা আজম খাম খান বিলের বিরোধিতা করে বলেছেন, “ভারতীয় মুসলিমরা কোরান মেনেই চলবে।”

এই নিয়েই মুখ খুলেছেন সপা নেত্রী অপর্না যাদব। এই বিলের বিষয়ে মোদীর সরকারকে পূর্ণ সমর্থন জানিয়ে তিনি বলেছেন, “আমি এই বিলকে পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং সরকারের এই উদ্যগকে স্বাগত জানাচ্ছি।” একই সঙ্গে তিনি বলেছেন, “মহিলাদের জন্য সরকারের এই উদ্যোগ প্রশংসনীয়। পরিসংখ্যান অনুসারে দেশের অনেক জায়গায় বিশেষ করে উত্তর প্রদেশে মহিলারা সুরক্ষিত নয়।”

এই আইনের বিষয়ে মহিলাদের সঙ্গে পুরুষদেরকেও অবগত হতে হবে বলে জানিয়েছেন মুলায়মের পুত্রবধূ অপর্না। লোকসভায় বিল পাশ হয়ে গেলেও রাজসভায় এই বিল পাশ করাতে চাপ রয়েছে সরকারের। সেখানে মোদী সরকার সংখ্যালঘু। সেই বিষয়ে অপর্না বলেছেন, “সরকার একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। রাজ্যসভাতেও এই বিলটি পাশ হয়ে যাওয়া দরকার।”




