খেলা

বিশ্বকাপের মাঝেই অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

কি, শিরোনাম পড়ে চমকে উঠলেন?

ওঠারই কথা। ভাবছেন, যে মানুষটা ২০১৫ সালে পেশাদার ফুটবলকে বিদায় বলেছেন, তিনি কি না বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন ব্রাজিল দলে!

না, ব্যাপারটা সে রকম কিছু নয়।

ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো অবসর ভেঙে ফিরলেন ঠিকই; তবে তা ইতালির ঘরোয়া ফুটবলের তৃতীয় স্তরের ক্লাব রাভেন্নার হয়ে খেলতে। ক্লাবটির সভাপতি ইনাৎসিও চিপরিয়ানি বিষয়টি নিশ্চিত করেছেন।

ইতালির শীর্ষ ক্রীড়া দৈনিক লা গাজেত্তা দেল্লো স্পোর্ট জানিয়েছে, ৪৬ বছর বয়সী রোনালদিনহো অবসর ভেঙে ইতালিয়ান সিরি ‘সি’-এর ক্লাব রাভেন্নার সঙ্গে চুক্তি করেছেন। তিনি ক্লাবটির শেয়ারও কিনেছেন এবং এর উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করবেন।

রাভেন্না আগামী ২৩ জুন যুক্তরাষ্ট্রের মায়ামিতে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রোনালদিনহোর যোগদানের ঘোষণা দেবে। সভাপতি ইনাৎসিও চিপরিয়ানি দীর্ঘদিন ধরেই ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ক্লাবের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছিলেন।

রোনালদিনহো নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘নতুন রং। কিন্তু একই হাসি।

আমি আবারো বল নিয়ে নাচতে এবং ইনাৎসিও চিপরিয়ানির পরিবারের সঙ্গে নতুন একটি গল্প লিখতে মুখিয়ে আছি। ফুটবল সবসময়ই আমার কাছে আনন্দের উৎস। আর সেই আনন্দের অনুভূতিটাই আমি রাভেন্নায় নিয়ে যেতে চাই।’
রোনালদিনহোকে খেলতে দেখা যাবে বিশেষ কয়েকটি ম্যাচে। তবে রাভেন্নার প্রচারমূলক কর্মকাণ্ডে নিয়মিত দেখা যাবে তাকে।

২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতেন রোনালদিনহো। ২০০৫ সালে জেতেন ব্যালন ডি’অর। ২০০৬ সালে বার্সেলোনাকে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতাতেও বড় অবদান রাখেন।

রোনালদিনহো সর্বশেষ পেশাদার ফুটবল খেলেছেন ২০১৫ সালে। প্রায় এক যুগ পর তার এই প্রত্যাবর্তন ফুটবল বিশ্বে নতুন করে সাড়া ফেলেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension