খেলা

বিশ্বকাপে সালমাদের টানা দ্বিতীয় হার

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের কাছে লজ্জাজনক পরাজয়ের পর ইংল্যান্ডের বিপক্ষেও বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সোমবার রাতে সেইন্ট লুসিয়াতে অনুষ্ঠিত ম্যাচটিতে বৃষ্টি আইনে সাত উইকেটে হারে বাংলাদেশ। টানা দুই হারের পর পয়েন্ট টেবিলে ‘এ’ গ্রুপে সবার নিচে রয়েছে সালমা খাতুনের দল। দুই ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড।

ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৭৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন ওপেনার আয়েশা রহমান। দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান করেন জাহানারা আলম। ১০ রান করেন রুমানা আহমেদ। বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। ইংলিশ বোলারদের মধ্যে চার ওভারে ১৬ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন ক্রিস্টি গর্ডন। এছাড়া নাটালি স্কিভার ১টি, আনয়া শ্রুবসোল ১টি, লিনসে স্মিথ ১টি ও সোফি এক্লেস্টোন ১টি করে উইকেট শিকার করেন।

পরে বৃষ্টি আইনে ৯.৩ ওভারে সাত উইকেট হাতে রেখে জয় পায় ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করে অপরাজিত থাকেন অ্যামি জোনস। নাটালি স্কিভার করেন ২৩ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে সালমা খাতুন তিন ওভারে ১৭ রান দিয়ে দুইটি উইকেট শিকার করেন। দুই ওভারে ১৩ রান দিয়ে একটি উইকেট শিকার করেন খাদিজা তুল কুবরা।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬০ রানে হেরেছিল বাংলাদেশ। বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের আর দুইটি ম্যাচ রয়েছে। আগামী ১৪ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ও ১৯ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবেন সালমা খাতুন-জাহানারা আলমরা।

সংক্ষিপ্ত স্কোর

ফল: সাত উইকেটে জয়ী ইংল্যান্ড নারী দল।

বাংলাদেশ নারী দল: ৭৬/৯ (২০ ওভার)

(শামীমা সুলতানা ০, আয়েশা রহমান ৩৯, ফারজানা হক ০, নিগার সুলতানা ০, রুমানা আহমেদ ১০, সানজিদা ইসলাম ০, লতা ম-ল ৫, জাহানারা আলম ১২, ফাহিমা খাতুন ২, সালমা খাতুন ৩*, খাদিজা তুল কুবরা ২*; নাটালি স্কিভার ১/৭, আনয়া শ্রুবসোল ১/১৪, লিনসে স্মিথ ১/১৭, ক্রিস্টি গর্ডন ৩/১৬, সোফি এক্লেস্টোন ১/২০, হিদার নাইট ০/২)।

ইংল্যান্ড নারী দল: (লক্ষ্য ১৬ ওভারে ৬৪ রান), ৬৪/৩ (৯.৩ ওভার)

(ড্যানিয়েল ওয়াট ০, ট্যামি বিউমন্ট ২, অ্যামি জোন্স ২৮*, নাটলি স্কিভার ২৩, হিদার নাইট ১১*; সালমা খাতুন ২/১৭, রুমানা আহমেদ ০/২২, খাদিজা তুল কুবরা ১/১৩, ফাহিমা খাতুন ০/৯, জাহানারা আলম ০/৩)।

প্লেয়ার অব দ্য ম্যাচ: ক্রিস্টি গর্ডন (ইংল্যান্ড)।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension