
মো. রহমত আলী
ওহে বীর—
তুই হলি কবে হতে,
এতো রে কাহিল,
তোর চোখে কেন,
আজ এত নিন্দ।
ওরে বীর—
তোরা ছিলি সব,
এক ধনুকের তীর,
তবে কেন তোরা আজ,
সব ছিন্নভিন্ন বীর।
আরে বীর—
এক ঘাটে বসে,
তোরাই-তো এক-কাল,
খেয়েছিলি-জলপান,
ছিল কত যে অন্তমিল।
জাগো বীর—
তোমাদের মতামত মিলাও,
হয় যেথায় অমিল,
যাও জাগো একসাথে,
প্রহরায় পথে ফুটপাতে।
তবে বীর—
ফের উচু কর তোরা সব,
এক হয়ে শির,
এই নিশান উড়িয়ে -দে,
হাতে-হাত ধরে থির।
ওঠো বীর—
দেখ রাতের আকাশ,
নক্ষত্রের কত ভিড়,
দূরে-দূরে বহু তবু,
দেখায় তাদের কক্ষপথেই।
চলো বীর—
আজি সবে এক হয়ে,
এক কাতারে হও সামিল,
সংগ্রামে সংসারে মানবতার,
জিত হবেই হবে একদিন।
বলো বীর—
সংগ্রামী যোদ্ধা মোরা চিরদিন,
মা আর মাটিতে মোদের জেদ,
হার মানলেও জিতবে ঠিকই
আরেক সৈনিক বীর।
কে বীর—
যে পালিয়েছে ময়দান ছেড়ে,
নাকি যে লড়াকু সিপাহী,
সম্মান তো দুজনারই,
তবুও কেউ তো আছে বীর।



