যুক্তরাষ্ট্র

বুধবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভাষণ দেবেন জেলেনস্কি

বুধবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভার্চুয়ালি ভাষণ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের আইনসভার স্পিকার ন্যান্সি পেলোসি কংগ্রেসের সদস্যদের কাছে একটি চিঠি দিয়েছেন।

এ ব্যাপারে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানায়, ইউক্রেনের প্রতি একাত্মতা প্রকাশের অংশ হিসেবে দেশটির প্রেসিডেন্টকে ভাষণ দেওয়ার সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র।

দেশটি জানায়, পুতিনের অমানবিক ও পৈশাচিক আগ্রাসনে ইউক্রেনের পাশে থাকার ব্যাপারে অটুট আছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ও এর সদস্যরা। তাছাড়া রাশিয়াকে বিশ্ব থেকে আলাদা করে দিতে এবং ইউক্রেনে নিরাপত্তা ও অর্থনৈতিক সাহায্য দিতেও অটুট সবাই।

যুক্তরাষ্ট্র আরও জানায়, আমরা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কিকে আমাদের কংগ্রেসে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষায় আছি। তাছাড়া ইউক্রেনের মানুষের গণতন্ত্র ও নিজ দেশের স্বাধীনতাকে রক্ষা করার সাহসিকতার জন্য তাদের স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষায় আছি।

এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর বেশ কয়েকটি দেশের সংসদে কথা বলেছেন জেলেনস্কি। তিনি বিশ্বনেতাদের প্রতি বারবার আহ্বান জানাচ্ছেন যেন ইউক্রেনকে বাঁচাতে তারা এগিয়ে আসেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension