প্রধান খবরবাংলাদেশ

বুয়েট শিক্ষার্থী ফারদিন আত্মহত্যা করেছেন: ডিবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করেছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

আজ বুধবার (১৪ ডিসেম্বর) ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এ তথ্য প্রকাশ করেন তিনি।

এদিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) জানিয়েছে, সংস্থাটি ফারদিনের মৃত্যুর তদন্ত বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছে এবং বুধবার এ বিষয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।

সন্ধ্যা ৭.৩০-এ কারওয়ানবাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বিস্তারিত তথ্য জানানো হবে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

গত ৪ নভেম্বর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিন নূর পরশ নিখোঁজ হন। পরে ৭ নভেম্বর শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ময়নাতদন্ত করা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক শেখ ফরহাদ জানান, ফারদিনের মাথায় ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

ওই দিনই ফারদিনের বাবা বাদী হয়ে রামপুরা থানায় ছেলে হত্যার মামলা করেন এবং পরে মামলাটি গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension