প্রবাস

বৃটেনে বসবাসরত বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার জেলার সাবেক নেতা কর্মীদের পূর্ণমিলনী অনুষ্টান সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: শৈশবের উচ্ছ্বাস,কৈশোরের প্রেম,যৌবনের ভালোলাগা আর ভালোবাসার সংগঠন এশিয়া উপমহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখার সাবেক নেতা কর্মীদের মধ্যে ঐক্য-ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় করার লক্ষে ও বিপুল উৎসাহ উদ্দীপনা ও বর্ণাট্য আয়োজনের মাধ্যমে প্রথম বারের মতো বৃহৎ পরিসরে অনুষ্টিত হতে যাচ্ছে গ্রেট বৃটেনের বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখার সাবেক নেতা কর্মীদের পূনর্মিলনী অনুষ্ঠান ২০১৯; ।।গত ১৮ জুন ২০১৯ মঙ্গলবার যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখার বিপুল সংখ্যক প্রাক্তন নেতা কর্মীদের স্বত:স্ফূর্ত উপস্থিতিতে সেন্ট্রাল লন্ডনের স্থানীয় একটি রেষ্টুরেন্টের কনফারেন্স হলে আসন্ন পূনর্মিলনী অনুষ্ঠান ২০১৯ সফল করার লক্ষে সেন্ট্রাল লন্ডনে এক প্রস্তুতি সভা মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক তুখোড় ছাত্রনেতা,ও যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে এবং মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহেলের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এস কে সালাম.
মৌলভীবাজার জেলা ছাত্রলীগের দুঃসময়ের কান্ডারী আশির দশক,নব্বইয়ের দশক এবং তৎপরবর্তী কালের ত্যাগী ছাত্র নেতাদের অভুতপূর্ব এই মিলন মেলায় দীর্ঘদিন পরে মিলিত হওয়া প্রাক্তন নেতা-কর্মীরা তাদেরকার সময় ছাত্ররাজনীতির বিভিন্ন স্মৃতিগুলো রোমন্থন করে উপস্তিত সবাই একে একে বক্তব্য রাখলে সকলের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সাভায় মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা সামাদুর রহমান সেলিমের প্রস্তাবনায় এবং উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সাবেক ছাত্রনেতা আব্দুল আহাদ চৌধুরীকে আহবায়ক এবং সাবেক ছাত্রনেতা রুহুল আমিন রুহেলকে সদস্য সচিব করে পূণর্মিলনী প্রস্তুতি কমিটি গঠন করা হয়। প্রস্তুতি সভায় পূণর্মিলনী প্রস্তুতি কমিটি গঠন সহ বিভিন্ন গৃহিত সীদ্ধান্ত সমূহ পাঠ করে শুনান জেলার সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর আহমদ.। সভায় প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজবদি মৌলভীবাজার জেলা ছাত্রলীগের দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে যারা জীবিত নেই তাদের আত্মার মাগফেরাত কামনা করে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা ছাড়া ও জীবিতদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। প্রস্তুতি কমিটির আহবায়ক ও সদস্য সচিবকে সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য দায়িত্ব অর্পন করা সহ প্রস্তুতি সভা থেকে বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখার পূণর্মিলনী অনুষ্টানকে সফল করার জন্য উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হলে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্ৰাক্তন নেতা-কর্মীরা পূণর্মিলনী অনুষ্টানকে সফল ও সার্থক করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন। পরিশেষে নৈশভোজের মাধ্যমে সভায় সমাপ্তি ঘটে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension