
নাদিরা বেগম
ঝিঁকঝাক ঝিঁকঝাক চলে ট্রেন বিরামহীন
জীবনে চলার পথে থামা বিহীন
যান্ত্রিক জীবনের দিয়ে সব শ্রম
দেহের বিকল যন্ত্রের নাই কদর
অজানা এক স্টেশন হলো গন্তব্য স্থল
অচেনা জায়গা অচেনা মানুষজন
নতুন ঠিকানায় নতুন ঘর নাম বৃদ্ধাশ্রম।
বৃদ্ধাশ্রম, শূন্য ঘর শূন্য হৃদয়
ঈদের দিনে নাই সন্তানের গুঞ্জরন
নিস্তব্ধ নীরবতা নাই কোলাহল
মায়ের চোখের জল ঝরে সারাক্ষণ।
স্নেহ মায়া মমতায় ভরা মায়ের আঁচল
একদিন মা ছিল তাদের আশ্রয়স্থল
আজ আর নাই তাদের মায়ের প্রয়োজন
মাকে ছাড়া ঈদের খুশিতে ভরা তাদের জীবন।



