
শারমিন নাহার ঝর্ণা
বৃষ্টি হয়ে এসো উত্তপ্ত অভিমানী
এই হৃদয় আঙিনা জুড়ে,
একটু ভিজবো খোলা আকাশের নিচে
বহুদিন হলো বৃষ্টি ছুঁয়ে দেখিনি!
বৃষ্টির ফোঁটায় ভেজাবো এলোপাতাড়ি চুল
শাড়ির আঁচলে বাঁধবো এক পশলা বৃষ্টি।
উদাস হয়ে অথৈ বৃষ্টির জলে নূপুর পায়ে
হাঁটবো কিছুটা আঁকাবাঁকা পিচ্ছিল পথ।
বৃষ্টির শীতল ছোঁয়ায় উড়ে যাবে বিষাদ,
বৃষ্টি হয়ে এসো একবার বাড়িয়ে দু’হাত।



