কবিতাসাহিত্য

বেওয়ারিশ

হাফিজুর রহমান


সময়টা এখন, জোর করে আদায় করে নেয়ার!
সে দান, অনুদান, হোক না প্রতিদান;
নিতে হবে প্রেম, পেতে হবে ভালোবাসা,
প্রয়োজনে সংবাদ সম্মেলন ডেকে
পড়ে শোনাতে হবে নির্লজ্জতার নির্ভুল দলিল।

কে কী ভাবলো, সে ভাবনা নাই বা ভাবা হলো!
সুযোগের সদ্ব্যবহার করাটাই আসল,
ন্যায়-অন্যায়ের হিসেব কে করবে?
যার যেমন ইচ্ছে, নিয়মটা এখানে তেমনই;
সুদে – সুদ বসানোর এ দাতব্য অনুকম্পালয়ে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension