
কবিতা
বেগানা নগর
সাজু কবীর
বুকের ভেতর এক অজানা নগর
পোয়াতি অনুভূতির প্রসববেদনা
দীঘল রাতের শরীরে অনন্তের আলোক
শব্দের শক্ত বাঁধনে ভাবনার মুক্ত ডানা
ছুঁয়ে আসে প্রাক-মধ্যাহ্নের তেজস্বী দুপুর
কিংবা মধ্যরাতের গা-মাখা জোছনা
আলতো করে বের হয়ে আসে শব্দের
ফুটফুটে নবজাতক—
আমি কখনও কবিতার শিল্প হয়ে যাই
কখনো বা কবিতা আমার শিল্প হয়ে ওঠে
এতোদিন যার সাথে অন্তরঙ্গ বসবাস
তাকে চেনা হলো না, জানা হলো না আজও—
অন্তর্দৃষ্টির সুবিস্তৃত প্রান্তর যেনো বেগানা নারী—



