আন্তর্জাতিকপ্রধান খবর

বেলজিয়ামের নির্বাচনে বাংলাদেশের শায়লা

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন বেলজিয়াম পার্লামেন্ট নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ করে তুলছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর শারমিন শায়লা।বেলজিয়ামের রাজনৈতিক দল “পিভিডিএ” পার্টির মনোনয়ন নিয়ে তিনি পার্লামেন্ট এমপি পদপ্রার্থী হিসেবে এন্টারপেন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বেলজিয়াম জাতীয় নির্বাচনে তিনিই প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী।তিনি জীবনানন্দ দাশের ধানসিঁড়ি নদীবিধৌত এলাকার মেয়ে।

আগামী শনিবার (২৬ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে বেলজিয়াম পার্লামেন্ট নির্বাচন।

বেলজিয়াম জাতীয় নির্বাচনে শারমিন শায়লার প্রার্থী হওয়ার গল্প এখন প্রবাসী বাঙালিদের মুখে মুখে। ব্রিটেনের, কানাডার পর বেলজিয়ামে প্রথম কোনো বাংলাদেশির জাতীয় নির্বাচনে অংশগ্রহণ অবশ্যই তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে করা হচ্ছে।

বহু ভাষাভাষী অভিবাসীদের আবাস এই নির্বাচনী এলাকায়। তুলনামূলকভাবে বেলজিয়ামের বিখ্যাত ডায়মন্ড শহর নির্বাচনী এলাকায় সবচেয়ে বেশি বাংলাদেশিদের বসবাস। ধারণা করা হয় এ কারণে pvda পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন শারমিন শায়লা। নির্বাচনে বিজয়ী হলে তিনিই হবেন বেলজিয়ামে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত পার্লামেন্ট এমপি। বাংলাদেশি অধ্যুষিত এলাকার কারণে বেলজিয়াম আসন্ন নির্বাচনে শারমিন শায়লাকে হট ফেভারিট হিসেবে বিবেচনা করা হচ্ছে।

শায়লা বেলজিয়ামের এক স্থানীয় টিভি চ্যানেলে তার সাক্ষাৎকারে বলেন, “প্রবাসী বাংলাদেশিদের বেলজিয়াম তথা সমগ্র ইউরোপে সম্মানের সাথে প্রতিষ্ঠিত করাই আমার স্বপ্ন।একসময় বাংলাদেশি প্রবাসীরা এখানে নানা রকম সমস্যার মুখোমুখি হতো, বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হতো, অনেক সংগ্রামের ফলে আমরা সেসব পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছি। বেলজিয়াম পার্লামেন্টে এমপি নির্বাচিত হলে সর্বাগ্রে আমি বাঙালি সংস্কৃতিকে এ দেশের মূলধারার সংস্কৃতির সাথে পরিচিত করতে একনিষ্ঠভাবে কাজ করব। সেই সাথে এখানকার প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন দাবিদাওয়া আদায়ে সব রকম চেষ্টা চালিয়ে যাব।”আসন্ন পার্লামেন্ট নির্বাচনে দলমত-নির্বিশেষে তিনি সকলের একান্ত সহযোগিতা কামনা করেন।

পার্লামেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতার সুযোগ বেলজিয়াম মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের সম্পৃক্ততার একটি উদাহরণ সৃষ্টি হলো এবং বহুজাতিক এ উন্নত সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থায় বাংলাদেশিরাও যে যোগ্য নেতৃত্ব প্রদানে সক্ষম এ মনোনয়ন তারই দৃষ্টান্ত বহন করে। তার বিশ্বাস, এই দৃষ্টান্তকে সামনে রেখে, ভবিষ্যতে বেলজিয়াম জাতীয় রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূতদের অংশগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension