প্রবাস

বেলজিয়ামে নির্বাচনে দুই বাংলাদেশির গৌরবজনক জয়

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: ইউরোপীয় দেশ বেলজিয়ামে স্থানীয় সরকার নির্বাচনে দুই প্রবাসী বাংলাদেশি সিটি কাউন্সিলর সদস্য নির্বাচিত হয়েছেন। গতকাল রবিবার (১৪ অক্টোবর) দেশটিতে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশি মোতাহের ও শায়লা যথাক্রমে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের ইক্সেলস কমিউনে এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর বন্দরনগরী এন্টারপেনের বুর্গারহাউটে সিটি কাউন্সিলর নির্বাচতি হন। এর ফলে ইউরোপের উন্নত দেশ বেলজিয়ামে নয়া রেকর্ড স্থাপন করলো বাংলাদেশি বংশোদ্ভূতরা।

আলাদা আলাদা রাজনৈতিক দল থেকে মোতাহের হোসেন চৌধুরী দ্বিতীয়বারের মতো এবং মিসেস শায়লা শারমিন বাঙালি নারী হিসেবে প্রথমবারের মতো দেশটিতে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

বেলজিয়ামের অন্তারপেনে জেলা পরিষদ ও মিউনিসিপ্যালিটি নির্বাচনে বিদেশী অধ্যুষিত এলাকায় ওয়ার্কার্স পার্টির মনোনয়নে জয় ছিনিয়ে আনেন শায়লা শারমীন।

একই জেলার পিভিডিএ পার্টির পক্ষে লড়েন মোতাহের হোসেন চৌধুরী।

তারা বিপুল ভোটে জয়লাভ করেন।

ইউরোপের উন্নত এই দেশটির স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশিদের এমন বিজয়কে পরদেশে বাঙালির উত্থানে অনন্য মাইলফলক বলে বিবেচনা করা হচ্ছে, যা ভবিষ্যতে দেশ-বিদেশে বাংলাদেশীদের সাফল্যের পথকে আরো প্রশস্ত করবে- প্রবাসীরা এমনই আশা কছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension