আন্তর্জাতিক

ব্রাজিলে বিমান বিধ্বস্ত, নিহত ৭

ব্রাজিলের দক্ষিণ-পূর্ব মিনাস গেরাইস প্রদেশে ছোট একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছেন। গতকাল রোববার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে খবরটি দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

দেশটির দমকল বাহিনী জানিয়েছে, এক ইঞ্জিন বিশিষ্ট বিমানটি সাও পাওলো রাজ্যের ক্যাম্পিনাস থেকে উড্ডয়ন করে। এরপর স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে মাঝ আকাশেই বিধ্বস্ত হয়ে খনির শহর ইতাপেভাতে আছড়ে পড়ে।

দমকল বাহিনী জানায়, এ ঘটনায় সাতজন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে তারা তিনজনের লাশ উদ্ধারের খবর জানিয়েছিল। দমকল বাহিনীর মতে, আরও দু’জন বিমানটিতে থাকতে পারে তবে এখনো তাদের অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।

এলাকাবাসীর মতে, দুর্ঘটনার সময় বৃষ্টি এবং বাতাসের কবলে পড়েছিল বিমানটি।

মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, পাহাড়, ঘাস ও বনজঙ্গলে ঘেরা স্থানে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমানের ধ্বংসস্তূপ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে।

এর আগে, গত বছরের সেপ্টেম্বরেও ব্রাজিলে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এতে ১৪ জন নিহত হয়েছিলেন। আমাজন বনে এ ঘটনা ঘটে। ব্রাসিলিয়ার উত্তরে বিমানটি বিধ্বস্ত হয়। অঞ্চলটি একটি পর্যটকবাহী এলাকা।

নিউজ সাইট জি১ জানিয়েছিল, বিমানটিতে ১৮ জন যাত্রী বহন করা যেত। ইএমবি-১১০ মডেলের দুই ইঞ্জিনবিশিষ্ট বিমানটি ব্রাজিলিয়ার এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান এমব্রেয়ারের তৈরি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension