
আন্তর্জাতিক
ভাইরাল ভিডিওয় আরব যুবরাজ বললেন, জয় সিয়া রাম
রূপসী বাংলা ডেস্ক:আজ আবু ধাবিতে হিন্দু মন্দিরের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে আবু ধাবির যুবরাজের একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, তাতে দেখা যাচ্ছে, তিনি বলছেন জয় সিয়া রাম।
ভিডিওটি বছর দেড়েকের পুরনো। একটি রাম কথা অনুষ্ঠানে গিয়েছিলেন যুবরাজ শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিখ্যাত আধ্যাত্মিক গুরু মুরারী বাপু। সেখানেই বক্তৃতা দিতে উঠে আরব যুবরাজ তাঁর ভাষণ শুরু করেন জয় সিয়া রাম বলে, শেষও করেন একইভাবে।
দেখুন ভিডিওটি
গতকালই সংযুক্ত আরব আমিরশাহীতে পা রেখেছেন প্রধানমন্ত্রী। যুবরাজ মহম্মদ বিন জায়েদ ও রাজ পরিবারের অন্যান্য সদস্যরা বিমানবন্দরে স্বাগত জানান তাঁকে।



