
রূপসী বাংলা বিনোদন ডেস্ক:পুলওয়ামা ঘটনার বেশ কয়েকদিন পর কিংবদন্তি লতা মঙ্গেশকর ভারতীয় সেনার জওয়ানদের আর্থিক অনুদান দিতে চলেছেন৷ তিনি ১ কোটি টাকার অনুদান দিতে চলেছেন ভারতীয় সেনার তহবিলে৷
জানা যাচ্ছে লতা মঙ্গেশকর এই অনুদান তার বাবা মাস্টার দিনানাথ মঙ্গেশকরের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দেবেন৷ আগামী ২৪ শে এপ্রিল এই অনুদান তিনি দেবেন৷ সেই দিনই তিনি তাঁর বাবার মৃত্যুবার্ষিকী পালন করবেন বলে জানা যাচ্ছে৷ এছাড়া তাঁর বাবা দিনানাথ মঙ্গেশকর প্রতিষ্ঠানের পক্ষ থেকে জওয়ানদের জন্য পাঁচ লক্ষ টাকা দান করা হবে সেনা তহবিলে৷
এর আগেও তিনি একাধিকবার তাঁর ভক্তদের উদ্দেশ্যে বলেছেন, তাঁর জন্মদিনে উপহার না পাঠিয়ে ভারতীয় সেনাদেন তহবিলে সেই অর্থ জমা করতে৷



