ভারত

ভারতের তামিলনাড়ুর সৈকতে ভেসে এল বিশালাকৃতির তিমি হাঙর

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর ভালিনোক্কাম সৈকতে বিশালাকৃতির একটি তিমি হাঙর ভেসে এসেছে। সৈকতে পড়ে থাকা তিমি হাঙরটির ছবি এরইমধ্যে সামাজিকমাধ্যম থেকে উঠে এসেছে সংবাদমাধ্যমে।

রোববার (৩০ আগস্ট) সকালে রাজ্যের রামানাথপুরাম জেলার সৈকতে প্রাণীটি ভেসে আসে। তবে সাদা-কালো রংয়ের মিশ্রণের তিমি হাঙরটি জীবিত না মৃত তা জানা যায়নি। জানা যায়নি এর দৈর্ঘ্য।

এর আগে গত জুনে জেলায় এক আঙুলবিশিষ্ট ১৮ ফুট লম্বা একটি সামুদ্রিক জীব সৈকতে ভেসে আসে। পরে বন বিভাগের কর্তকর্মারা ময়না তদন্তের পর সৈকতের পাশেই ওই জীবটিকে সমাহিত করেন।

বন বিভাগের কর্মকর্তা সাতিশের বক্তব্য অনুযায়ী, এখানকার সৈকতে তিমি হাঙরের দেখা পাওয়া বিরল। গত চার বছরে এ প্রজাতির মাত্র চারটি প্রাণী দেখা গেছে।

১৯৭২ সালের বন্যপ্রাণী রক্ষা আইনের বিষয় তুলে ধরে তিনি আরও বলেন, এ ধরনের প্রাণী শিকারে জড়িত থাকলে ৩ থেকে ৭ বছরের জেলের বিধান রয়েছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension