ভারত

ভারতে ভয়াবহ রূপ নিয়েছে করোনা

ভারতে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা ভাইরাস। ইতোমধ্যে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৬২ হাজার ছাড়িয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বলেছেন, আমরা সব থেকে খারাপ পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে প্রস্তুত আছি। ভারতে করোনায় মৃত্যুর হার ৩.৩ শতাংশের আশপাশে। সুস্থ হয়ে ওঠাৎ হার বেড়ে দাঁড়িয়েছে ২৯.৯ শতাংশ। ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ১১ দিনে দ্বিগুণ হচ্ছে। আমরা সব থেকে খারাপ সময়ের জন্যও প্রস্তুত।

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩,৩২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় ২ হাজার।

এর আগে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছিল যে, আক্রান্তের সংখ্যার বৃদ্ধির হার ১ মে’র পর থেকে হ্রাস পাচ্ছে। তবে সেই দাবিকে হার মানাচ্ছে কেন্দ্রেরই প্রকাশিত তথ্য।

করোনায় জর্জরিত মহারাষ্ট্র
মহারাষ্ট্রে করোনা সংক্রমণ সর্বাধিক। গুজরাটেও বাড়ছে সংক্রমণ। মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৯ হাজার অতিক্রম করেছে। সেখানে এখন পর্যন্ত মারা গেছেন ৭৩১ জন। মুম্বাইতেই ১২ হাজারের বেশি করোনা আক্রান্ত রয়েছেন। বাণিজ্যনগরীতে এখনও পর্যন্ত ৪৬২ জন মারা গিয়েছেন।

গুজরাটে মৃত্যু মিছিল
গুজরাটে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ হাজার হয়েছে। দিল্লিতেও আক্রান্তের সংখ্যা প্রায় ৬ হাজার। তবে একদিকে গুজরাতে যেখানে ৪৪৯ জন প্রাণ হারিয়েছেন সেখানে দিল্লিতে করোনার মারা গেছেন ৬৮ জন। মৃতের হারে গুজরাট বাকি সব রাজ্যকে ছাপিয়ে গিয়েছে।◉

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension