অর্থনীতি ও বাণিজ্যভারত

ভারতে শিগগিরই পরীক্ষামূলকভাবে চালু হবে ই-রুপি

শিগগিরই পরীক্ষামূলকভাবে ‘ই-রুপি’ চালু করছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। গত শুক্রবার এ বিষয়ে একটি খসড়া প্রকাশ করে আরবিআই জানায়, প্রাথমিকভাবে বিশেষ কিছু ক্ষেত্রে এ মুদ্রা ব্যবহার করা যাবে। তবে লক্ষ্য, আগামী দিনে ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও দক্ষ এবং সুরক্ষিত করে গড়ে তোলা। সেইসঙ্গে আর্থিক প্রতারণা আটকানো।

চলতি অর্থবছরের (এপ্রিল’২২-মার্চ’২৩) বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণার পর থেকে ভারতীয়রা অপেক্ষায় ছিলেন ই-রুপির। অপেক্ষার পালা এবার শেষ হচ্ছে বলে জানানো হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে।

নির্মলা বলেছিলেন, নেট মাধ্যমে ব্যবহৃত ক্রিপ্টোকারেন্সি ভারতে ডিজিটাল মুদ্রা হিসেবে গণ্য হবে না। ওই তকমা পাবে শুধু সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি (সিবিডিসি), যা ভবিষ্যতে আনার দায়িত্ব আরবিআইয়ের। খসড়ায় সিবিডিসি, ভারতের ডিজিটাল টাকা বা ‘ই-রুপি’র ব্যাখ্যা দিয়েছে আরবিআই। জানিয়েছে, খসড়া আনার উদ্দেশ্য এ ব্যাপারে সচেতনতা তৈরি করা। বর্তমান অর্থ ব্যবস্থায় চালু থাকা সাধারণ মুদ্রার বিকল্প আনা তাদের উদ্দেশ্য নয়। বরং ডিজিটাল টাকাকে সাধারণ নোটের পরিপূরক করে তোলার চেষ্টা চলছে, যাতে আর্থিক লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত একটি ডিজিটাল ব্যবস্থা প্রবর্তন করা যায়। এর সুবিধা নিতে পারবে সবাই। নিশ্চিত করা হবে ব্যবস্থাটি যাতে নিরাপদ, দক্ষ, সহজ হওয়ার পাশাপাশি খরচসাপেক্ষ না হয়। এর মাধ্যমে আরও বেশি মানুষকে সংগঠিত আর্থিক পরিষেবার আওতায় আনা এবং জালিয়াতি নিয়ন্ত্রণও তাদের লক্ষ্য বলে জানিয়েছে শীর্ষ ব্যাঙ্ক।

আরবিআই বলেছে, সাধারণ মুদ্রার মতো পরিচালিত হবে ই-টাকা। কিছুটা তার পরিবর্ধিত ব্যবস্থা হিসেবে। এমনভাবে তৈরি হবে, যাতে তা প্রায় কাগুজে টাকার মতো হয়। চালুর প্রক্রিয়াও সহজে সামলানোর ব্যবস্থা করা হবে।
অতীতে ক্রিপ্টো নিয়ে বারবার সাবধান করেছেন আরবিআইর গভর্নর শক্তিকান্ত দাস। আশঙ্কা প্রকাশ করেছেন, সন্ত্রাসবাদী কার্যকলাপ, বেআইনি আর্থিক লেনদেন, ড্রাগ কেনাবেচার মতো ঘটনায় ব্যবহার করা ছাড়াও দেশের আর্থিক ব্যবস্থার ক্ষেত্রে মাথাব্যথার কারণ হতে পারে এ মুদ্রা। ক্রিপ্টোকে সম্পদ তকমা দিয়ে তাতে কর বসিয়েছে কেন্দ্র। বিশ্বমঞ্চে এগুলোর ওপরে আন্তর্জাতিক স্তরে নিয়ন্ত্রণ আরোপের সওয়ালও করেছেন নির্মলা। এ পরিস্থিতিতে ভারতের ই-রুপি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। একাংশের দাবি, এটা ভবিষ্যতে দেশে আর্থিক লেনদেন ব্যবস্থার নকশাই বদলে দিতে পারে।

আরবিআই বলেছে, সাধারণ মুদ্রার মতো পরিচালিত হবে ই-টাকা। কিছুটা তার পরিবর্ধিত ব্যবস্থা হিসেবে। এমনভাবে তৈরি হবে, যাতে তা প্রায় কাগুজে টাকার মতো হয়। চালুর প্রক্রিয়াও সহজে সামলানোর ব্যবস্থা করা হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension