ভারত

ভারতে ৪০টির বেশি স্কুলে বোমা হামলার হুমকি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৪০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ই-মেইলের মাধ্যমে এ হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। দিল্লির সব স্কুলে অভিযান চলছে এবং শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে এ খবর বলা হয়েছে।

পশ্চিম বিহারের ডিপিএস আর কে পুরম এবং জিডি গোয়েঙ্কা স্কুল ৪৪টি স্কুলের মধ্যে দুটি, যারা বোমা হামলার হুমকি পেয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ সকালে স্কুল দুটিতে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এরপর স্কুল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে সঙ্গে সঙ্গে অবহিত করেছে এবং শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে।

সপ্তাহে স্কুল শুরুর প্রথম দিন সকালেই বোমা হামলার হুমকি ও সতর্কতার কথা ছড়িয়ে পড়ে।

দিল্লি ফায়ার ডিপার্টমেন্ট সকাল সোয়া ৬টায় জিডি গোয়েঙ্কা স্কুল থেকে প্রথম এ বিষয়ে একটি ফোনকল পায় এবং তারপরে ডিপিএস আরকে পুরম থেকেও ৭টার পর আরেকটি ফোনকল আসে।
এনডিটিভির অ্যাক্সেস করা ই-মেইলের একটি অনুলিপি অনুসারে, রবিবার রাতে ১১টা ৩৮ মিনিটে একটি ই-মেইল পাঠানো হয়েছিল। ই-মেইলে দাবি করা হয়, ‘ভবনের ভেতরে একাধিক বোমা রাখা হয়েছে।’ আরো বলা হয়, ‘বোমাগুলো ছোট এবং খুব ভালোভাবে লুকানো আছে।


শুধু তাই নয়, ই-মেইল প্রেরক বোমা নিষ্ক্রিয় করতে ৩০ হাজার মার্কিন ডলারও দাবি করেন। তিনি লিখেছেন, ‘এ ধরনের বোমা ভবনের খুব বেশি ক্ষতি করবে না, তবে বোমা বিস্ফোরণে অনেক লোক আহত হবে। আপনারা সবাই কষ্ট পাবেন এবং অঙ্গ হারাবেন।’

এ ঘটনার পর ডগ স্কোয়াড, বোমা শনাক্তকারী দল এবং স্থানীয় পুলিশসহ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত স্কুল দুটিতে যান এবং তল্লাশি অভিযান চালান। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত সন্দেহভাজন কিছু পাওয়া যায়নি।

এদিকে ই-মেইলটি যে আইপি অ্যাড্রেস থেকে পাঠানো হয়েছে, দিল্লি পুলিশ তা তদন্ত করছে এবং ই-মেইল প্রেরককেও খুঁজছে।

সূত্র: এনডিটিভি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension