ভারত

ভারত থেকে বাংলাদেশে প্রবেশে ২ সপ্তাহের নিষেধাজ্ঞা

ভারত থেকে বাংলাদেশে প্রবেশে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। তবে পণ্য চলাচল অব্যাহত থাকবে। সোমবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

প্রতিবেশী দেশটিতে ব্যাপকভাবে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর রবিবার এই সিদ্ধান্ত নিল সরকার।

রবিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত হয়েছে। এই ১৪ দিন মানুষের যাতায়াত বন্ধ থাকলেও পণ্যবাহী যানবাহন চলবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও সরকারের সিদ্ধান্তের কথা নিশ্চিত করে বলেছেন, কেউই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারবে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলেছে, আজ থেকে শুরু করে আগামী দুই সপ্তাহ ভারত থেকে কেউ দেশে প্রবেশ করতে পারবে না। এর আগে থেকেই দেশটির সঙ্গে আকাশপথে চলাচল বন্ধ হয়েছে।

ভারতে গত তিন দিনে প্রায় ১০ লাখ মানুষের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। শনিবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৮৮৬ জনের। এই সময়ে এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৬২৪ জন। ভারতের রাজধানী দিল্লির হাসপাতালগুলোতে কোভিড রোগীদের অক্সিজেন সরবরাহে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে।

অন্যদিকে মার্চের শেষে এসে বাংলাদেশেও করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension