আন্তর্জাতিকপ্রধান খবর

ভারসাম্যের পথে এ বার প্যালেস্তাইনে মোদী

রূপসী বাংলা ডেস্ক:তিনি দু’দিকেই রয়েছেন, তাঁর ‘মানদণ্ডে’র কাঁটা কোনও দিকেই হেলে পড়েনি বোঝাতে শুক্রবার প্যালেস্তাইন রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী যাচ্ছেন গাজা ও ওয়েস্ট ব্যাঙ্ককে দখলমুক্ত করার লড়াই ‘ইন্তিফাদা’র ধাত্রী ভূমি প্যালেস্তাইনে।

ঐতিহাসিক ঘটনাটি ঘটছে প্যালেস্তাইন সরকারি ভাবে ভারতের স্বীকৃতি পাওয়ার ৩০ বছর পর। জানুয়ারিতে সরকারি সফরে আসা ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুকে দিল্লিতে বুকে জড়িয়ে ধরে (যার আনুষ্ঠানিক নাম- বেয়ার হাগ) অভ্যর্থনা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। আর তার ৪ সপ্তাহের মাথায় সেই ভারতের প্রধানমন্ত্রী যাচ্ছেন প্যালেস্তাইনের রাজধানী রামাল্লায়।

বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই সফরে তিনটি দেশে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। প্যালেস্তাইন, আরব আমিরশাহি এবং ওমান। দিল্লি থেকে উড়ে অবশ্য প্রধানমন্ত্রী মোদী প্রথমে নামবেন জর্ডনের রাজধানী আম্মানে। সেখান থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে প্যালেস্তাইনের রামাল্লা শহরে ভারতের প্রধানমন্ত্রী পৌছবেন একটি চপারে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension