কবিতাসাহিত্য

ভালোবাসা দিবস

সুশান্ত কুমার দে


দু’টি মনে দুটি ধারা-দুটি চোখের তারা
একই অক্ষরেখায়, একটাই ধ্রুবতারা,
নাম তার ভালবাসা, স্বপ্ন বুননে আশা
ফুটন্ত ঐ ফুল কুঁড়ি একই বৃন্তে খাসা!

যেথায় ঐ মৌমাছি ফুলের গন্ধে নাচি
অপরূপ সৌন্দর্যের অন্তরেই সে বাঁচি?
প্রেম এক দীর্ঘকায় হাসি-কান্নার ঢেউ
ভাঙাগড়ার দুকূলে ভেঙে পড়ে কেউ।

একটুখানি ঠুনকো বায়ে যদি না ভাঙে
যৌবনের উত্তাল ঢেউ, উচ্ছ্বসিত গাঙে,
প্রেম রস সিঞ্চিতেই- দুটি মনের আশা
কিছুটা আঁকড়ে ধরার নাম ভালবাসা!

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension