
এম এ জিন্নাহ
প্রাণের গভীরে যে প্রাণ বেঁধেছি
তারে দিব আজি ঠাঁই;
দিবা-নিশীথের সকল প্রহরে
ভালোবেসে যারে পাই।
প্রভাত বিকাশে খুনে হেসে হেসে
এঁকে যায় তার মুখ;
সকল আশার শিহরণে সদা
ভুলে যায় যত দুখ।
ফুলের সতেজে সরল মগজে
রয়েছে যে জন বাঁচি;
তাহার নিকটে সতত জনমে
রয়ে যাব কাছাকাছি।
আপন তুলিয়ে ধরণি ভুলিয়ে
হৃদয়ে যেন-গো আঁকা;
আমার যত কি আবেগ-মমতা
সবকিছু তারে রাখা।



