
জসীম উদ্দীন মুহম্মদ
সব ভাষা-ই প্রভুর দান
বাংলা ভাষা সেরা
মুটে, মজুর, কুলি, চাষির
ভালোবাসায় ঘেরা।
ভাষার জন্য কোন জাতি
দেয়নি এত প্রাণ
রফিক, সালাম, শফিক তাই
এখনও অম্লান।
সজনে গাছে শ্যামা পাখি
কাকে যেন খোঁজে
জাব্বার ভাই অমর আছেন
সেটা কি তারা বোঝে!
এই ভাষাটি শত ভাষার
মাঝে অগ্রগণ্য
এই ভাষাতে মা মা ডেকে
আমরা সবাই ধন্য!



