
শাহজালাল সুজন
দূষণের এই শব্দ প্রাচীর
ঠেলেঠুলে শেষে,
সদ্যজাত হোক নতুনত্ব
প্রাণের সঞ্চার হেসে।
ক্ষণজন্মা দেশের বুকে
দেবতা দূত হয়ে,
নীরদ গলে সুখের বারি
আসে যেন বয়ে।
কলুষিত পরগাছা সব
উপরে ফেলে দিয়ে,
নব পঁচিশ আসুক ফিরে
শান্তি মশাল নিয়ে।
চব্বিশের ওই আঁধার ঘেরা
দিনগুলো যাক দূরে,
লাল সবুজের ঢেউ তরঙ্গে
নিশান উড়ুক সুরে।
উর্বর হবে দেশের মাটি
উর্বর জঠর ঘিরে,
ভূমিষ্ঠ হোক প্রত্যাশাতে
জ্বলুক প্রদীপ নীড়ে।



