
সারমিন চৌধুরী
ইচ্ছে এক ভোরের পাখি
সবার আগে জাগে,
পেটের অন্ন জোগাতেই
মাঠেঘাটে বাগে।
পদেপদে শকুনের দৃষ্টি
আগলে রাখে রাস্তা,
সেই কলিজা দিয়ে করবে
ভাবে সকালের নাস্তা।
নিজেকে ভাবে খুব চালাক
ভয় থাকেনা মনে,
আকাশে উড়ে বেড়ায় বলে
পা রাখেনা জমিনে।
ফাঁদ ধুলোয় উড়িয়ে যারা
জীবন যুদ্ধে টিকে,
শকুনও একদিন কাঁদে
হিংস্র ঠোঁটের দুঃখে।



