
শারমিন নাহার ঝর্ণা
মাঝে মাঝে সবার অন্তরেই অতিমাত্রায়
ব্যথা সঞ্চয়ের ফলে ভূমিকম্প হয়,
ধসে পরে পুরাতন বিষাদের দেওয়াল-
খসে পরে ফ্রেমে বাঁধা কিছু মধুর বেদনা।
ধ্বংসস্তূপে চাপা পরে কিছু সুখের স্মৃতিচারণ।
আকস্মিক ফুঁপিয়ে ফুঁপিয়ে ক্রন্দনের ফলে
কম্পনের মাত্রা বেড়ে যায়,
মূহুর্তে খসে খসে পরে পচনধরা যাতনা,
সহসা যদি কারো স্নেহময়ী হাত –
মমতার পরশ দেয় বুলিয়ে,
অজস্র ভূমিকম্প দূরে যায় পালিয়ে।।



