
ইমন হোসেন
জেগেছে আবার ঘৃণ্য হায়না,জেগেছে ইহুদি খুনি,
গগনে-পবনে ভুবন কাঁপানো আহাজারি তাই শুনি!
রক্তের ঢলে ভেসে যায় ফের মৃত্যু মুখর গাজা,
মাতে উল্লাসে হিংস্র ঘাতক,পৃষ্ঠপোষক রাজা।
জাতিসংঘের কর্তারা সব কুলুপ এঁটেছে মুখে,
মানবতা আজ বড় লজ্জিত পরাজয়ে মরে ধুঁকে।
ফিলিস্তিনের সহস্র ফুল ঝরে যায় লহমায়,
ধরণীরে দেয় লাখো অভিশাপ সীমাহীন ঘেন্নায়।
ব্যথিত হিয়ায় করে চিৎকার স্বজন হারানো শিশু,
গুনছে প্রহর আসবে কখন শান্তির দূত যিশু!
বিধ্বস্ত এ উপত্যকায় নিভেছে সকল বাতি,
যেন কখনোই আসবেনা ভোর,কাটবেনা এই রাতি।
ভেঙে চুরমার বাড়ি,ঘর আর হাসপাতালের ছাদ,
বিদ্যালয়ের আঙিনায় জ্বলে দাবানল উন্মাদ।
বুলেট-বোমায় হলো ছারখার জীবনের আয়োজন,
নির্বাক চোখে চেয়ে দেখে শুধু চলে যায় প্রিয়জন।
মৃত্যুতে ওরা লিখে যায় জানি মুক্তির পয়গাম,
একটিও প্রাণ বেঁচে থাকে যদি,থামবেনা সংগ্রাম!
ব্যথিত হিয়ায় আগ্নেয়গিরি জ্বলে লেলিহান ক্রোধে,
এই রক্তের শোধ নেবে ওরা রক্তিম প্রতিশোধে।
পার হয়ে ওরা রক্তের নদী পোঁছাবে বিজয় তটে,
মুক্তির ফুল আঁকবেই জানি ধ্বংসস্তূপের পটে!



